বিজয় দিবসে না’গঞ্জ জেলা প্রশাসনের শ্রদ্ধা

নগর প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ১৬ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষ্যে বিজয় র‌্যালি ও বিজয়স্তম্ভে পুষ্পস্তবক অর্পনের মধ্য দিয়ে বিজয়ের ৪৮ বছর উদযাপন করেছে ।

 

সোমবার (১৬ ডিসেম্বর) ভোরে জেলা প্রশাসন কার্যালয় থেকে বর্ণাঢ্য র‌্যালিটি বের হয়। পরে চাষাঢ়া বিজয়স্তম্ভে পুষ্পস্তবক অর্পন করে জেলা প্রশাসক মোঃ জসিম উদ্দিন।

 

এ সময় প্রথমেই ফুল দিয়ে শহীদের প্রতি শ্রদ্ধা জানান জেলা প্রশাসক মো. জসিম উদ্দিন ও জেলা ভারপ্রাপ্ত পুলিশ সুপার মনিরুল ইসলাম । এরপর একে একে ফুল দেয় জেলা পুলিশ, সিভিল সার্জন, নারায়ণগঞ্জ জেলা কারাগার, নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, এলজিইডি, লেডিস ক্লাব প্রমুখ।