সোনারগাঁয় ১২ হাজার পিস ইয়াবাসহ দম্পতি গ্রেফতার

 

প্রতিবেদক, প্রেসবাংলা২৪ডটকম: সোনারগাঁয়ে ১২ হাজার পিস ইয়াবাসহ সোহেল কাজী (৩১) ও সাবাহ আফরিন (২০) নামে স্বামী-স্ত্রীকে গ্রেফতার করেছে র‌্যাব। শুক্রবার (১৩ ডিসেম্বর) গভীর রাতে উপজেলার মোগড়াপাড়া ঢাকা চট্টগ্রাম মহাসড়ক থেকে তাদের গ্রেফতার করে র‌্যাব-১১ এর একটি দল। এ সময় তাদের কাছ থেকে ১২ হাজার পিস ইয়াবা, নগদ ৬ হাজার ৫৫ টাকা ও একটি প্রাইভেট কার উদ্ধার করা হয়।

 

সোহেল কাজী (৩১) ও সাবাহ আফরিন (২০) চাঁদপুর ফরিদগঞ্জের পূর্ব কাউনিয়া এলাকার বাসিন্দা।

 

র‌্যাব-১১ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিন জানান, গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার চট্টগ্রাম মহাসড়কে তল্লাশী চালিয়ে সোহেল কাজী (৩১) ও সাবাহ আফরিন (২০) নামে স্বামী-স্ত্রীকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১২ হাজার পিস ইয়াবা, ৬ হাজার ৫৫ টাকা ও একটি প্রাইভেট কার উদ্ধার করা হয়।

 

র‌্যাব আরো জানায়, মাদক ব্যবসায়ী এই দম্পতি দীর্ঘদিন যাবৎ নারায়ণগঞ্জ, ঢাকা ও আশপাশের এলাকায় মাদকদ্রব্য, ইয়াবা বিক্রি করে আসছিল। র‌্যাবের জিজ্ঞাসাবাদে তারা জানায়, তারা উবার গাড়ী ব্যবহার করে অবৈধভাবে চট্টগ্রাম সীমান্ত অঞ্চল থেকে মাদকদ্রব্য বহন ও বিক্রি করে আসছিল।

 

গজারিয়ায় ৬শ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার ২

অন্যদিকে র‌্যাবের অপর একটি টিম মুন্সিগঞ্জের গজারিয়া এলাকায় র‌্যাবের চেকপোস্টে একটি নীল রঙের মিনিট ট্রাকে তল্লাশী চালিয়ে ৬শ’ বোতল ফেন্সিডিলসহ মামুন খাঁন (২৬) ও মাহবুবুল আলম (২৬) নামের দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে।

 

মামুন চাঁদপুর জেলার সদর থানাধীন রঘুনাথপুরের ও মাহবুবুল একই এলাকার বগাদির বাসিন্দা।