সাইফ উল্লাহ বাদলকে হাজী উজির আলী স্কুল ম্যানেজিং কমিটির শুভেচ্ছা

ফতুল্লা প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: ফতুল্লা থানা আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি এম সাইফ উল্লাহ বাদলকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন হাজী উজির আলী উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটি। সাইফ উল্লাহ বাদল হাজী উজির আলী উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় সাইফ উল্লাহ বাদলের ফতুল্লার কাশীপুরস্থ খিলমোর্কটস্থ বাসভবনে গিয়ে ম্যানেজিং কমিটির পক্ষে আলহাজ্ব আশরাফুল আলম, এমএ সাত্তার, সরদার সালাহউদ্দিন, বিশ্বাস লুৎফর রহমান ও স্কুলের প্রধান শিক্ষক মোঃ হুমায়ুন কবির রতন তার হাতে ফুলের তোড়া তুলে দেন।
এসময় তারা সাইফ উল্লাহ বাদলের সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বলেন, অতীতে সাইফ উল্লাহ বাদল সাহেব ফতুল্লা থানা আওয়ামী লীগকে যেভাবে মেধা ও পরিশ্রম দিয়ে সুসংগঠিত করেছেন ভবিষ্যতেও তিনি সে ধারা অব্যাহত রাখবেন।
তারা আরও বলেন, সাইফ উল্লাহ বাদল শুধু একজন কর্মীবান্ধব নেতা-ই নন একজন দক্ষ সংগঠকও। হাজী উজির আলী উচ্চ বিদ্যালয়ের দায়িত্ব নেয়ার পর থেকে বিদ্যালয়টি আঙ্গিকগত ও মৌলিক পরিবর্তন এসেছে। একদিকে শিক্ষার মান বেড়েছে, বেড়েছে স্কুলের সৌন্দর্য্যও।
প্রসঙ্গত গত ৭ ডিসেম্বর ফতুল্লার নাসিম ওসমান মেমোরিয়াল পার্কে ফতুল্লা থানা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে দ্বিতীয়বারের মতো এম সাইফ উল্লাহ বাদল সভাপতি ও এম শওকত আলী সাধারণ সম্পাদক নির্বাচিত হন।











