শীতের সন্ধ্যায় উষ্ণ আড্ডায় ব্যাচ’৯৫ এর বন্ধুরা

 

নগর প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: শীতের পড়ন্ত বিকেলে মঙ্গলবার নগরীর একটি রেস্তরাঁয় আড্ডায় বসে কানাইনগর ছোবহানীয়া উচ্চ বিদ্যালয়ের এসএসসি ব্যাচ ৯৫’র সতীর্থরা। ’৯৫ এর বন্ধু কামরুজ্জামান খোকার আমন্ত্রণে একে একে বন্ধুরা হাজির হয় চাষাড়ার গ্রাণ্ড হলে। ব্যস্ত জীবনের নানা গল্পের মধ্য দিয়ে আড্ডা এগুতে থাকে। বন্ধুদের কাছে পেয়ে একে অপরে হাসি-ঠাট্টায় মেতে উঠে। আড্ডায় তালে সময়ের ঘড়িও চলতে থাকে। শুধু স্বশরীরেই নয়, আধুনিক প্রযুক্তির মাধ্যমে মোবাইল ফোনেও যুক্ত হয় প্রবাসে থাকা বন্ধুরা।

 

লন্ডনে থাকা রিপন, সিঙ্গাপুর থেকে আহাম্মদ আলী, কবির সেন, সৌদি আরব থেকে জিয়াউর রহমান, কুয়েত থেকে শখ জালাল, ফ্রান্স থেকে আবুল কাশেম আকাশ, অস্ট্রেলিয়া থেকে মাহবুবুর রশিদ খোকাও ভিডিওকলে যুক্ত হয় আড্ডায়। আড্ডায় উপস্থিত হতে না পেরে ভিডিওকলে যুক্ত হয় ফরিদা আক্তার, সেলিনা আক্তার।

 

 

পরে রাতের খাবারের মধ্য দিয়ে শেষ হয় আড্ডার।

 

আড্ডায় উপস্থিত ছিলেন- জামাল হোসেন, মোসলেহ উদ্দিন, হাজী আবুল কাশেম, আব্দুল কাদির, বাতেন খাঁন, মহিউদ্দিন, নুরুজ্জামান জিকু, মঈনুল ইসলাম, মো: ফসিদ, মনিরুজ্জামান, মো: সাইদুর, আমিরুল ইসলাম, নূর হোসেন, আলী হোসেন, আব্দুল্লাহ আল ইমরান, ইকবাল হোসেন ।

 

 

 

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- প্রেসবাংলা২৪ডটকম’র প্রধান সম্পাদক মোহাম্মদ নেয়ামত উল্লাহ, বক্তাবলীর ইউনিয়ন পরিষদের সদস্য রাসেল চৌধুরী।