সাইফউল্লাহ বাদলকে কাশীপুর ৩নং ওয়ার্ড আ’লীগের ফুলেল শুভেচ্ছা

 

ফতুল্লা প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: ফতুল্লা থানা আওয়ামীলীগের সভাপতি এম সাইফউল্লাহ বাদল পূনরায় সভাপতি নির্বাচিত হওয়ায় ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন কাশীপুর ইউনিয়ন ৩নং ওয়ার্ড আওয়ামীলীগের নেতৃবৃন্দরা।

রোববার (৮ ডিসেম্বর) রাতে ফতুল্লার কাশীপুর খিলমার্কেটস্থ চেয়ারম্যানের বাড়িতে নব-নির্বাচিত সভাপতি এম সাইফউল্লাহ বাদলকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

এসময় উপস্থিত ছিলেন কাশিপুর ইউনিয়ন ৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের নব-নির্বাচিত সভাপতি শামীম আহম্মেদ, সহসভাপতি মো: মনির হোসেন, সাধারণ সম্পাদক খবির উদ্দিন আহম্মেদ খোকন, যুগ্ম সাধারণ সম্পাদ মো: সেলিম, সাংগঠনিক সম্পাদক মো: জুয়েল, শিক্ষা বিষয়ক সম্পাদক মশিউর রহমান দোলনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

প্রসঙ্গত গত ৭ ডিসেম্বর ঢাকা-নারায়ণগঞ্জ লিংকরোডস্থ ফতুল্লা স্টেডিয়াম সংলগ্ন নাসিম ওসমান মেমোরিয়াল পার্কে (নম পার্ক) ফতুল্লা থানা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে সকল কাউন্সিলরদের সম্মত্রিক্রমে এম সাইফউল্লাহ বাদলকে সভাপতি ও এম শওকত আলীকে সাধারণ সম্পাদক হিসাবে পূনরায় নির্বাচিত করা হয়। আর তাদের কোন প্রতিদ্বন্ধি¦তা না থাকায় এম সাইফউল্লাহ বাদল ও শওকত আলীকে নির্বাচিত হিসাবে তাদের নাম ঘোষনা করেন জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাই।