নগরীতে হঠাৎ ট্রেণ বিকল, যানজট

 

নগর প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম:  লেভেল ক্রসিংয়ে ট্রেন বিকল হয়ে পড়ায় নগরীতে তীব্র যানজটের সৃষ্টি হয়।

 

রোববার (৮ ডিসেম্বর) দুপুর ১টা ২৫ মিনিটের দিকে শহরের ২নং রেল গেইটে ঢাকা-নারায়ণগঞ্জ সড়কের লেভেল ক্রসিংয়ে এ ঘটনা ঘটে। এতে স্থবির হয়ে যায় পুরো শহর।

 

স্থানিয়রা জানান, দুপুর ১টা ২৫ মিনিটে নারায়ণগঞ্জ স্টেশন থেকে ছেড়ে যাওয়া ট্রেনটি ২নং রেল গেইট পৌছাতেই সড়কের লেভেল ক্রসিংয়ে বিকল হয়ে পড়ে। ওই সময়ে ট্রেনের দুই পাশে বেরিয়ার ফেলা ছিল। ট্রেন বিকল হওয়ায় নগরীর যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে ১৫ মিনিট পর ট্রেনটি পুনরায় চালু দেওয়া হলে যান চলাচল শুরু হয়।

 

নারায়ণগঞ্জ রেল স্টেশন মাস্টার গোলাম মোস্তফা জানান, ব্রেক চাক্কা হাওয়া কমে যায়। এতে ট্রেনটি বিকল হওয়ায় এ সমস্যা সৃষ্টি হয়েছে।