জেলা স্বেচ্ছাসেবক দলের যোগাযোগ সম্পাদক হলেন মতিউর ফকির

ফতুল্লা প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যোগাযোগ বিষয়ক সম্পাদক নির্বাচিত হয়েছেন বক্তাবলীর মতিউর রহমান ফকির।
গত ৩ অক্টোবর জেলা স্বেচ্ছাসেবক দলের ১৭১ সদস্যের ওই কমিটি অনুমোদন করেন কেন্দ্রীয় কমিটির সভাপতি শফিউল বারী বাবু ও সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল।
কমিটিতে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক ছাড়াও কমিটিতে ১৬ জন সহ-সভাপতি, সাতজন যুগ্ম-সম্পাদক, ১৬ জন সহ-সম্পাদক, নয় জন সহ-সাংগঠনিক সম্পাদক, ৭৬ জন সম্পাদক ও সহ-সম্পাদক সহ ৪৪ জনকে সদস্য করা হয়েছে।
ছাত্রদলের রাজনীতি দিয়ে রাজনীতির ক্যারিয়ার শুরু করা মতিউর রহমান ফকির মাঝপথে রাজনীতি থেকে দূরে ছিলেন। সম্প্রতি আবারও সক্রিয় হয়েছেন।
মতিউর রহমান ফকির ফতুল্লা থানা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ছিলেন।
স্বেচ্ছাসেবক দলে পদ পাওয়া প্রসঙ্গে মতিউর রহমান ফকির প্রেসবাংলা২৪ডটকম’কে বলেন, দায়িত্বকে সব সময় গুরুত্ব দেই। দল আমাকে আজ যে দায়িত্ব দিল, তার মর্যাদা দেবার চেষ্টা করবো।











