প্রয়াত নয়নের মাগফেরাত কামনায় উত্তর নরসিংহপুরে দোয়া মাহফিল

 

ফতুল্লা প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি ও কাশীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম সাইফ উল্লাহ বাদলের বড় পুত্র প্রয়াত মোছাব্বির আলম নয়নের মাগফেরাত কামনায় উত্তর নরসিংহপুরে দোয়া মাহফিল ও কাঙালীভোজ অনুষ্ঠিত হয়েছে।

 

কাশীপুর ইউনিয়ন ৩নং ওয়ার্ড যুবলীগের সভাপতি জানে আলম বাদশা শনিবার (১৫ ফেব্রুয়ারি) বাদ জোহর এশায়াতুস সুন্নাহ ক্বওমী মাদ্রাসায় এ আয়োজন করেন।

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-বর্ষীয়ান আওয়ামী লীগ নেতা কাশীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ¦ ইউনূস আলী, ফতুল্লা থানা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক জাহিদুল হক খোকন, ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আইয়ুব আলী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এম এ সাত্তার, কাশীপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ শামীম আহমেদ, ফতুল্লা থানা যুবলীগের সাংগঠনিক সম্পাদক রেহান শরীফ বিন্দু, আওয়ামী লীগ নেতা সরদার সালাউদ্দিন, কাশীপুর ইউনিয়ন আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক আতাউর রহমান আতা, কাশীপুর ইউনিয়ন আওয়ামী লীগ ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বশির আলম ফাতু, ৬নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন অপু, বঙ্গবন্ধু সৈনিক লীগ ফতুল্লা থানা কমিটির সভাপতি ইব্রামি খলিল, ফতুল্লা থানা ছাত্রলীগের সহ-সভাপতি শরীয়ত উল্লাহ বাবু, কাশীপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মোক্তার হোসেন, ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো: সেলিম প্রমুখ।

 

 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন-প্রয়াত নয়নের ছোটভাই নাজমুল আলম সাজন।

 

 

নয়নের মাগফেরাত কামনা করে দোয়া করেন মাদ্রাসার মোহতামীম মাওলানা নূর হোসাইন জালালী।