আড়াইহাজারে ৬০ কেজি গাঁজাসহ গ্রেফতার ৬

আড়াইহাজার প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: আড়াইহাজারে র্যাব-১০ এর একটি দল অভিযান চালিয়ে ৬০ কেজিসহ ৬ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। র্যাব জানায়, সোমবার বিকালে তারা গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, ব্রাহ্মনবাড়িয়া হতে বিপুল পরিমান মাদকের চালান নিয়ে মেঘনা নদীর ফেড়ি পাড় হয়ে একদল মামক ব্যবসায়ী ঢাকার দিকে আসছে। র্যাবের দলটি আড়াইহাজার উপজেলার বিশনন্দী ফেড়ি ঘাটে অবস্থান কালে একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো-খ-১১-৫১০০) কে থামানোর নির্দেশ দেন। ঐ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে বেশ কয়েকজন প্রাইভেটকার থেকে নেমে দৌড়ে পালিয়ে যায়।
র্যাব গাড়িটি থামিয়ে গাড়িতে থাকা জুয়েল মিয়া (২৬), আকাশ কুমার হাওলাদার (২০) ও তহিদুল ইসলামকে (১৯) আটক করে। পরে তাদের জিজ্ঞাসাবাদ করলে তারা গাড়ির ঢালা খুলে কষ্টটেপে মুড়ানো ৩০ টি প্যাকেটে (প্রতিটিতে ২ কেজি করে) ৬০ কেজি গাজা বের করে দেয়।
তারা জানান, গাজীপুর জেলার শ্রীপুর থানাধিন ধনিয়া সাকিনস্থ শহর আলীর বাড়িতে তারা এ মাদক বিক্রির জন্য নিয়ে যাচ্ছিল। পরে র্যাব তাদের স্বীকারোক্তি মতে গ্রেফতারকৃতদের নিয়ে শহর আলীর বাড়িতে অভিযান চালায়। সেখানে মাদকের টাকা নিয়ে বসে থাকা অবস্থায় রোকেয়া বেগমকে (৫০) ৪০ হাজার টাকা, সালমা বেগমের কাছ থেকে ৫০ হাজার টাকা ও মোসলেহা বেগম(৪০) এর কাছ থেকে ১৮হাজার ৭০০টাকা সহ তাদের গ্রেফতার করে র্যাব। জব্দকৃত গাজার মূল্য ১২ লক্ষ টাকা বলে র্যাব জানায়। গ্রেফতারকৃত জুয়েল মিয়া ব্রাহ্মনবাড়িয়া জেলার কসবা থানার কালিকাপুর এলাকার মুসা মিয়ার ছেলে, তহিদুল ইসলাম একই জেলার ও থানার উত্তর চকবস্তা এলাকার ইউনুছ মিয়ার ছেলে,আকাশ কুমার হাওলাদার পাবনা সদর থানার রঘুনাথপুর এলাকার রাজকুমার হাওলাদারের ছেলে, রোকেয়া শরীয়তপুর জেলার নড়িয়া থানার নুনশীল এলাকার খোরশেদ দেওয়ানের স্ত্রী, সালমা বেগম গাজিপুর জেলার উত্তর খাইলকুর বোর্ডবাজার এলাকার বাদশা মিয়ার স্ত্রী ও মোসলেহা বেগম টাঙ্গাইল জেলার সখিপুর থানার কালমেগা এলাকার নজরুল ইসলামের স্ত্রী।
র্যাব-১০ এর ডিএডি নায়েক সুবেদার আব্দুল কাইয়ুম জানান, গ্রেফতারকৃতরা ব্রাহ্মনবাড়িয়া থেকে মাদকদ্রব্য এনে ঢাকা,গাজিপুর সহ আশেপাশের এলাকায় বিক্রি করে থাকে। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় বেশ কয়েকটি মাদকের মামলা রয়েছে। র্যাব-১০ এর ডিএডি নায়েক সুবেদার আব্দুল কাইয়ুম বাদী হয়ে ১৪ জানুয়ারী মঙ্গলবার রাতে আড়াইহাজার থানায় গ্রেফতারকৃত ৬ জনসহ ৯ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত আরো ৪/৫ জনকে আসামী করে মাদক আইনে মামলা দায়ের করেছে।
আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেন।











