শামীম ওসমানকে যা বললেন ওবায়দুল কাদের

প্রতিবেদক, প্রেসবাংলা২৪ডটকম: নিয়মিত চেকআপ করতে সিঙ্গাপুর যাবার আগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে দেখা করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকালে শাহজালাল আর্ন্তজাতিক বিমান বন্দরের ভিআইপি লাউঞ্জে দেশত্যাগের আগে দলের সাধারণ সম্পাদককে বিদায় জানাতে হাজির হন শামীম ওসমান।
এসময় তাদের মধ্যে বেশ কিছুক্ষণ নানা বিষয়ে কথাবার্তা হয়।
তাদের এ বৈঠকের বেশ কয়েকটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। আওয়ামী লীগের সম্মেলনের আগে কেন্দ্রীয় কমিটিতে শামীম ওসমান পদ পাচ্ছেন-এমন গুঞ্জন ছড়িয়ে পড়লেও তিনি কোন পদ পাননি। ফলে মঙ্গলবারের এই দুই নেতার এ বৈঠক নিয়ে নারায়ণগঞ্জে বেশ কৌতুহলের সৃষ্টি হয়।
বিদায়ের আগে শামীম ওসমান ওবায়দুল কাদেরের কানে কানেও কথা বলেন।

তবে ওবায়দুল কাদের শামীম ওসমানকে ধৈর্য্য ধরার আহবান জানিয়ে বলেন, আগামী দিনগুলো বেশ কঠিন। দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে আমাদের আরও সচেতন হতে হবে।
বিষয়টি নিশ্চিত করেছেন এমপি শামীম ওসমানের একান্ত সচিব হাফিজুর রহমান মান্না।
এই সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক, ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী এমপি প্রমুখ।











