প্রগতি ক্লাবের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

ফতুল্লা প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: বিজয় দিবস উপলক্ষে ফতুল্লার কানাইনগর প্রগতি ক্লাবের উদ্যোগে কানাইনগর ছোবহানীয়া উচ্চ বিদ্যালয় মাঠে একটি প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে ।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলী ইউনিয়নের কানাইনগর প্রগতি ক্লাবের উদ্যোগে এই প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়।

ফুটবল ম্যাচে প্রগতি ক্লাবের দুইটি দল এ এবং বি গ্রুপের মধ্যে খেলা পরিচালিত হয়। খেলায় এ গ্রুপ ১-০ গোলে বি গ্রুপকে পরাজিত করে জয়ী হয়।

 

প্রথমে খেলাটি উদ্বোধন করেন মুক্তিযোদ্ধা মোঃ নুরুল ইসলাম এবং খেলা পরিচালনা করেন নেকবর আলী নাইম ও মোঃ আকাশ গাজী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বক্তাবলী ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়ার্ড সদস্য মোঃ রাসেল চৌধুরী।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, খেলাধুলা সহ যে কোন সাংস্কৃতিক কর্মকান্ড মানুষকে ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ করে এবং যে কোন অপকর্ম থেকে যুব সমাজকে দুরে রাখে।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, বক্তাবলী ৬ ওয়ার্ড ছাত্রলীগের আপ্যায়ন সম্পাদক আঃ রহিম, কানাই নগর যুব কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক মোঃ বাদশা মিয়া, মোঃ শহিদ, মোঃ রিপন বেপারী, নেকবর আলী, আরিফ হোসেন, শাহাজালাল, রাকিব হোসেন, নাইম সহ প্রমুখ।