নগরীতে ব্যাটারিচালিত অটোরিক্সা আটক

নগর প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: নগরীতে অভিযান চালিয়ে ৫০টি অবৈধ ব্যাটারিচালিত অটোরিক্সা জব্দ করেছে ট্রাফিক পুলিশ।
সোমবার (৯ ডিসেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত নগরীর বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়।
এ বিষয়ে ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর (প্রশাসন) তসলিম মোল্লা জানান, নগরীর বিভিন্ন স্থানে ট্রাফিক পুলিশের প্রায় ১০টি টিম রয়েছে। যারা এ পর্যন্ত ৫০টি অবৈধ ব্যাটারী চালিত অটো রিক্সা জব্দ করেছে। জানযট মুক্ত রাখতে জেলা প্রশাসনের নির্দেশনায় অবৈধ ব্যাটারীচালিত রিক্সার বিরুদ্ধে অভিযান পরিচালনা করছে জেলার ট্রাফিক পুলিশ। এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।











