সিলিন্ডার গ্যাস ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল

প্রেসবাংলা ২৪. কম : সিলিন্ডার গ্যাস ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে নগরীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী মহানগরীর উদ্যোগে এ কর্মসূচী পালন করা হয়।
বিক্ষোভ মিছিলে মহানগর জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আব্দুল জব্বারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য মাওলানা মঈনুদ্দিন আহমেদ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ৫ আগষ্ট ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পতনের পর মানুষ ভেবেছিলো সুখে শান্তিতে বসবাস করতে পারবে কিন্তু না মানুষ হতাশ হয়েছে। সরকার গঠিত হওয়ার ৯/১০ মাস পার হয়ে গেলেও মানুষ শান্তিতে বসবাস করতে পারছেনা।
আইনশৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি এটা সরকারের ব্যর্থতাকে সকল মানুষের কাছে সুস্পষ্ট করে দিয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাজের যে গতি সেটা লক্ষ্যণীয়ভাবে সাধারণ মানুষের কাছে ধরা পড়ছেনা।
তিনি আরও বলেন, গত ১৭ বছর যারা জুলুম, অত্যাচার ও নির্যাতন করেছে সেই স্বৈরাচারী ফ্যাসিষ্ট পালিয়ে গেলেও দেশে থেকে যারা নৈরাজ্য সৃষ্টি করছে, তাদেরকে যারা লালন-পালন করছে দেশের মানুষ তাদের তথ্যও পেতে চায়। তাদেরকে ধরার জন্য সরকারকে উদ্যোগ নিতে হবে। এদেরকে যারা আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে তাদের বিচার করতে না পারলে ফ্যাসিস্টদের বিচার করা যাবে না।
যারা দেশে গুম-খুন, সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি করেছে তাদের জন্য শোক জানায় মানুষেরা। তাই আসুন সুন্দর ও শান্তিপূর্ণ নারায়ণগঞ্জ গড়ে তুলতে সবাই ঐক্যবদ্ধ হই।
মিছিলটি মিশনপাড়া মোড় থেকে বের হয়ে নগরীর প্রধান সড়ক প্রদক্ষিন করে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে এসে শেষ হয়।
এসময় আরও উপস্থিত ছিলেন, মহানগর জামায়াতের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন, মাওলানা আব্দুল কাইউম প্রমুখ নেতৃবৃন্দ।











