রাজনৈতিক ভিন্নমত থাকলেও দেশের স্বার্থে সবাই এক: অ্যাডভোকেট আবুল কালাম

প্রেসবাংলা ২৪. কম : নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম বলেছেন, এটা ছয় মাসের সরকার। দেশের বিদ্যমান সমস্যাগুলো ছয় মাসের সরকারের সৃষ্টি নয়। তবে এসব সমস্যা সমাধানের জন্য সরকারকে সময় দিতে হবে।বর্তমান সরকার কঠিন সময় পার হয়ে দায়িত্বে এসেছে। এই সরকার ও সংসদকে টিকিয়ে রাখতে সবাইকে সহযোগিতা করতে হবে। আমাদের খেয়াল রাখতে হবে, এই সংসদ ও সরকারকে টিকে থাকতে হবে। টিকে থাকতে না পারলে কিন্তু আমাদের আগের যাত্রায় ফিরে যেতে হবে। তাই এই সরকারকে সহযোগিতা করতে হবে। বিরোধী দলের নেতাদের বলব, আসুন আমাদের পায়ের নিচের মাটিটা একটু শক্ত করি।
শনিবার (২৯ আগস্ট) দুপুর ১২টায় বাংলাদেশ জুলাই যোদ্ধা সংসদ আয়োজিত ‘২০২৪ সালের গণঅভ্যুত্থানের গণআকাঙ্ক্ষা বাস্তবায়ন’ শীর্ষক আলোচনা সভায় বক্তব্যকালে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ১৯৭১ সালে আমরা স্বাধীনতা দেখেছি। এখানে সবাই বলেছেন, জুলাই আমাদের দ্বিতীয় স্বাধীনতা। আর আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি, এটা আমাদের একটি নাজাতের দিন। কারণ ২০০৬ সালের পর থেকে সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনের আগে পর্যন্ত আমরা একটি দুঃসহ সময়ের মধ্যে ছিলাম।এখন আমাদের মধ্যে রাজনৈতিকভাবে ভিন্নমত আছে, তবে দেশের স্বার্থে আমরা সবাই এক।
উক্ত আলোচনা সভায় এ সময় আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজিব, মহানগর জামায়াতে ইসলামীর আমির মাওলানা আব্দুল জব্বার, জেলা যুবদল সদস্য সচিব মশিউর রহমান রনি, ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মাওলানা মাসুম বিল্লাহসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দগণ।











