রথযাত্রায় শান্তির প্রার্থনা জানিয়ে শারদাঞ্জলি ফোরামের সাধারণ সম্পাদকের শুভেচ্ছা

প্রেসবাংলা ২৪. কম : সমগ্র সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের শুভ রথযাত্রা আজ অত্যন্ত ধর্মীয় ভাবগাম্ভীর্য, আনন্দ ও উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে।
এই পুণ্যতিথি উপলক্ষে দেশের অন্যতম অগ্রগামী ধর্মীয় ও সামাজিক সংগঠন শারদাঞ্জলি ফোরাম কেন্দ্রীয় সাধারণ সম্পাদক লিটন চন্দ্র পাল সংগঠনের সকল স্তরের সারথি, শুভাকাঙ্ক্ষী এবং সকল ফেসবুক বন্ধুসহ দেশবাসীকে আন্তরিক ‘কৃষ্ণ প্রীতি শুভেচ্ছা’ ও শ্রদ্ধা জানিয়েছেন।
এক শুভেচ্ছা বার্তায় শারদাঞ্জলি ফোরামের সাধারণ সম্পাদক লিটন চন্দ্র পাল বলেন, পরমেশ্বর ভগবান শ্রী জগন্নাথ দেব যেন সমগ্র মানবজাতির মঙ্গল করেন এবং বর্তমান বিশ্বে স্থায়িত্ব ও শান্তি ফিরিয়ে আনেন—আজকের দিনে এটিই আমাদের একমাত্র আকুল প্রার্থনা।











