মহানগর বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও গাছের চারা বিতরণ

প্রেসবাংলা ২৪. কম : নারায়ণগঞ্জ মহানগর বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও গাছের চারা বিতরণ করা হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় এ কর্মসূচির আয়োজন করা হয়।
শনিবার (১২ জুলাই) বিকেলে নারায়ণগঞ্জ নগরীর মিশনপাড়া এলাকায় হোসিয়ারী সমিতি প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
উক্ত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান
এসময় তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়তে বেশি বেশি গাছ লাগানোর ওপর গুরুত্বারোপ করেন। তারা সবাইকে নিজ নিজ অবস্থান থেকে বৃক্ষরোপণ এবং রোপণ করা গাছের পরিচর্যার আহ্বান জানান তিনি।
এসময় প্রায় দেড় শতাধিক নেতাকর্মী ও স্থানীয় বাসিন্দার অংশগ্রহণে অনুষ্ঠিত এ কর্মসূচি শেষে পরিবেশ সংরক্ষণে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সবাইকে নিয়মিত বৃক্ষরোপণের আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে উপস্থিত দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে বনজ ও ফলজ গাছের চারা বিতরণ করেন। একই সঙ্গে হোসিয়ারী সমিতি প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়।
এসময় আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন, সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু ,নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এড. জাকির হোসেন, নারায়ণগঞ্জ জেলা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি)অ্যাডভোকেট শেখ আঞ্জুম আহমেদ রিফাত,এবং নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানাসহ বিএনপি ও অঙ্গ সহযোগি সংগঠনের নেতাকর্মীগণ।











