‘আমার নারায়ণগঞ্জ’-এর ইফতার’ বাসযোগ্য না’গঞ্জ গড়ার লক্ষ্য

প্রেসবাংলা ২৪. কম: একটি বাসযোগ্য নারায়ণগঞ্জ গড়ার লক্ষ্যে গঠিত নাগরিক সংগঠন ‘আমার নারায়ণগঞ্জ’-এর ইফতার মাহফিলে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও নাগরিক সংগঠনের নেতারা ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ দেখা গেছে।

প্রাণবন্ত এ আয়োজনে নারায়ণগঞ্জ নগরীর জনজীবনের সংকট সমাধানে স্থানীয় জনপ্রতিনিধিসহ অন্যান্য রাজনৈতিক দল ও নাগরিক প্রতিনিধিদের প্রতি আহ্বান জানান আয়োজক মাসুদুজ্জামান মাসুদ। একইসঙ্গে তিনি অর্থনৈতিক, ইতিহাস ও ঐতিহ্যগতভাবে গুরুত্বপূর্ণ এ নারায়ণগঞ্জ শহরকে ‘স্বপ্নের শহরে’ রূপান্তরের আকাক্সক্ষার কথা জানান।

বুধবার (১১ মার্চ) বিকেলে নগরীর বঙ্গবন্ধু সড়কের পাশে অভিজাত নারায়ণগঞ্জ ক্লাবের মিলনায়তনে এ ইফতার মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়।

এ আয়োজনে সরকারি দল বিএনপি, বিরোধী দল জামায়াতে ইসলামী, এনসিপিসহ অন্যান্য রাজনৈতিক দলের নেতারা অংশ নেন। উপস্থিত ছিলেন ব্যবসায়ী ও পেশাজীবী সংগঠনের নেতারাও। সমাজ উন্নয়নে ও পরিবর্তনে অবদান রাখা ব্যক্তিদের উপস্থিতি এ আয়োজনকে আরও সমৃদ্ধ করে তোলে।

আলোচনা সভায় সকলে নারায়ণগঞ্জকে আরও সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তোলার প্রতি তাগিদ দেন। এজন্য একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতিও দেন। এ শহরের প্রধান সংকট যানজট ও হকারমুক্ত ফুটপাতের কথাও উঠে আসে বিভিন্নজনের আলোচনায়।

‘আমার নারায়ণগঞ্জ’ সংগঠনটির আহ্বায়ক ও বিএনপি নেতা মাসুদুজ্জামান এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। রপ্তানিমুখী পোশাক কারখানা মডেল ডি ক্যাপিটালের ব্যবস্থাপনা পরিচালক মাসুদুজ্জামান বেশ কয়েক বছর ধরেই সমাজসেবা, ক্রীড়া ও শিক্ষাখাতে অবদান রেখে আসছেন। নগরজীবনের সংকট দূর করতে তিনি ‘আমার নারায়ণগঞ্জ’ সংগঠনটি গড়ে তোলার কথা জানান এ অনুষ্ঠানে।

মাসুদুজ্জামান মাসুদ বলেন, “এক সময় নারায়ণগঞ্জ ছিল স্বপ্নের শহর। কিন্তু নানা কারণে সেই স্বপ্ন এখন দুর্বল হয়ে দুঃস্বপ্নে পরিণত হয়েছে। তিনি বলেন, নারায়ণগঞ্জের পাঁচজন সংসদ সদস্য একসঙ্গে কাজ করলে শহরটিকে আবার সুন্দর ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলা সম্ভব।

“নারায়ণগঞ্জের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। যেকোনো উন্নয়নমূলক উদ্যোগে সবাই যেন একটি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে কাজ করতে পারেন- এটাই তাদের মূল লক্ষ্য”, যোগ করেন তিনি।

আলোচনা শেষে সকলে ইফতারপূর্ব দোয়ায় অংশগ্রহণ করেন আমন্ত্রিত ব্যক্তিরা। পরে নির্ধারিত সময়ে আযানের সঙ্গে ইফতার করেন তারা।

এ আয়োজনে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু, নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশেদ খান, জমিয়তে উলামায়ে ইসলামের যুগ্ম মহাসচিব মুফতি মনির হোসাইন কাসেমী, সংস্কৃতি ব্যক্তিত্ব রফিউর রাব্বি, বিকেএমইএ’র সাবেক সভাপতি ফজলুল হক, বর্তমান সহসভাপতি মোর্শেদ সারোয়ার সোহেল,