জেলা যুবদলের ঈদ সামগ্রী বিতরণ

প্রেসবাংলা ২৪. কম: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাবেয়া উচ্চ বিদ্যালয়ে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
রবিবার (৮ মার্চ) শহরের ইসদাইর রাবেয়া উচ্চ বিদ্যালয়ে এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি। এ সময় প্রধান অতিথি বলেন, আমরা যারা মানুষের ভোটাধিকার ও কথা বলার অধিকারের জন্য কাজ করেছি, আমরা যারা প্রতিবাদ করতে গিয়ে জীবন দিয়েছি, জেল খেটেছি, বাড়িতে ঘুমাতে পারিনি,মায়ের আদর পায়নি আজ আমরা ১৭ বছর পর শান্তিতে বাসায় ঘুমাতে পারছি মায়ের আদর পাচ্ছি। আমরা যেন এমন কিছু না করি যার ফলে আমাদের নেতা তারেক রহমান বিব্রত হন। জিয়াউর রহমান মানুষের ভাগ্যের উন্নয়নের জন্য কাজ করেছে। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াও সারাজীবন মানুষের ভাগ্যের উন্নয়নের জন্য কাজ করেছেন। আমাদের নেতা তারেক রহমানও সেই সংগ্রাম করছেন। দীর্ঘদিন তিনি নির্বাসিত ছিলেন। মানুষ তাকে ভোট দিয়ে প্রধানমন্ত্রী বানিয়েছে। আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান আমাদের নির্দেশ নিয়েছেন আপনাদের সমস্যা সমাধানের জন্য। আমরা চেষ্টা করছি সমস্যা খুজে খুজে বের করার। আপনাদের জলাবদ্ধতার সমস্যা কিছুটা নিরসন হয়েছে আরো হবে। নারায়ণগঞ্জে ৫শ কোটি টাকার কাজ ৭ হাজার কোটি টাকা বানিয়ে লুটপাট করে গেছে গডফাদার শামীম ওসমান কোন কাজ করে যায়নি। এখন হবে কাজ। আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান আস্তে আস্তে সব সমস্যা সমাধানের চেষ্টা করছেন। ঈদের পর নেতা কর্মীদের নিয়ে কাজ করবেন তিনি। আপনার এলাকায় কোন মাদকাসক্ত থাকলে বললেন সুই যেমন সোজা তেমনি সোজা করে ফেলবো। কোন মাদক ব্যবসায়ী বা সেবন কারি সমাজে থাকবেনা।জেলা যুবদলের সদস্য সচিব হিসেবে আছি যদি আমাকে দায়িত্ব দেওয়া হয় আমি আশা করি আমার কোন কর্মী না খেয়ে থাকবে না।
উপস্থিত ছিলেন, ফতুল্লা থানা যুবদলের সাবেক ভারপ্রাপ্ত আহবায়ক আব্দুল খালেক টিপু, সদস্য সচিব সালাউদ্দিন আহমেদ, এনায়েতনগর ইউনিয়ন যুবদলের সভাপতি মনির হোসেন, সাধারণ সম্পাদক খাইরুল আলম জসিম,উজ্জল, জেলা যুবদল নেতা এনআরবি মামুন, রুজিনা আক্তার রুজি প্রমূখ। বক্তব্য শেষে গরিব ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরন করা হয়।











