প্রচারণায় ঝড় তুলছেন হাতী প্রতীকে মোহাম্মদ আলী

প্রেসবাংলা ২৪. কম: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ ৪ আসনের  রিপাবলিকান দলের এমপি প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী  হাতী মার্কায় ভোট চেয়ে কাশিপুর ইউুনিয়নের ৩,৪,৫ নম্বর ওয়ার্ডে গণসংযোগ করে প্রচারনা চালান।

৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার কাশিপুর ইউনিয়নের  ভোলাইল থেকে গণসংযোগের প্রচারণা শুরু করেন হাতী মার্কার  এমপি প্রার্থী মোহাম্মদ আলী। পরে তিনি নাগবাড়ি মোড় হয়ে কাশিপুর বাংলা বাজার ঘুরে আল সাবাহ এলাকা প্রচারনা করে ফরায়েজি কান্দা ঘুরে কাশিপুর হাট খোলায় দুপুরের বিরতি নেন। বিরতি শেষে কাশিপুর নরসিংদি এলাকার ৩ নম্বর ওয়ার্ড এলাকায় প্রচারনা করে মানুষকে হাতী মার্কা ভোট দিয়ে তাকে জয়ী করে সেবা করার সুযোগ চান।

এ সময় পথসভায় হাতী মার্কার এমপি প্রার্থী মোহাম্মদ আলী বলেন, অমুক্তিযোদ্ধা হিসাবে অনুরোধ করবো সকাল সকাল ভোট কেন্দ্রে গিয়ে হাতি মার্কায় ভোট দিবেন এটাই প্রত্যাশা। আপনাদের এলাকার সকলের আশ পাশের মানুষকে হাতী মার্কায় ভোট দিয়ে জয়ী করার আহবান করবেন। কেননা হাতী মার্কার  জয় হলে প্রতিটি এলাকার উন্নয়ন হবে। অসমাপ্ত কাজ গুলো সমাপ্ত করা হবে। তাছাড়া আমি আতীতের মত আমি আপনাদের পাশে থাকতে চাই। আপনারা আমাকে হাতী মার্কায় ভোট দিয়ে জয় যুক্ত করে সেবা করার সুযোগ করে দিন আমাকে।

এলাকাবাসীর মধ্যে বীরমুক্তিযোদ্ধা মোহাম্মদ আলীর হাতি মার্কার পক্ষে জয়জয়কার দেখা যায়।

এ সময় গোগনগর ইউনিয়নের মেম্বার রফিকুল ইসলাম, সাবেক মেম্বার সুকুম মোক্তারসহ গনমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।