আওয়ামী লীগ নির্বাচন নিয়ে তামাশা করেছে : মাসুম বিল্লাহ

 

প্রেস ব্রিফিংয়ে নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য প্রার্থী মুফতি মাসুম বিল্লাহ তার বক্তব্যে বলেন, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে আজ পর্যন্ত আমরা একটি কল্যাণকর ও উন্নতশীল দেশ গড়ে তুলতে পারিনি। যদিও পাঁচ বছর পর ক্ষমতার পালাবদল হয় কিন্তু জনগণের ভাগ্যের উন্নয়ন হয় নি। আপনারা দেখেছেন বিগত ১৬ বছর ফ্যাসিস্ট আওয়ামী সরকার দেশের জনগণকে একপ্রকার জিম্মি করে ফেলেছিলো। নির্বাচন নিয়ে তামাশা করেছে, জনগণের মুখে কোন ভাষা ছিলোনা। এমন পরিস্থিতিতে জুলাই আন্দোলনের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ার জন্য সামনের দিকে অগ্রসর হচ্ছিলাম।
তিনি আরও বলেন, ৫ আগস্টের পর আমরা দেশে নতুন কিছুর জন্য কাজ করছি। যেহেতু আমরা ইসলামী দল করি দেশের কল্যানে কাজ করাই আমাদের প্রধান উদ্দেশ্য সে হিসেবে আমাদের জোট বড় হয়। আমরা চেয়েছি শরিয়া ভিত্তিক আইনের মাধ্যমে দেশ গড়ে তোলা কিন্তু পরে দেখতে পেলাম অন্যান্য দলগুলো পিছু হটছে। তাই আমরা কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী সারাদেশে ২৬৮টি আসনে আমাদের প্রার্থী রয়েছে তাঁরা এককভাবে নির্বাচন করবে। তবে দেশ, ইসলাম ও মানবতার কল্যানে কাজ করার লক্ষ্যে কোন দল আসতে চায় তাহলে তাদেরকে আমরা স্বাগতম জানাবো।

এ সময় অন্যান্য সংসদীয় আসনের প্রার্থী সহ ইসলামী আন্দোলন বাংলাদেশের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।