এটি বাংলাদেশের ইতিহাসের একটি গৌরবোজ্জ্বল অধ্যায় : ডিসি

প্রেসবাংলা ২৪. কম: নারায়ণগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মুহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, ২০২৪ সালের এই দিন বাংলাদেশের ইতিহাসে একটি স্মরণীয় পরিবর্তন হয়েছিল। এটি শুধু একটি রাজনৈতিক পরিবর্তন বা স্বৈরাচারের পতন নয়। এটি বাংলাদেশের ইতিহাসের একটি গৌরবোজ্জ্বল অধ্যায়।

মঙ্গলবার (৫ আগষ্ট) নারায়ণগঞ্জে জুলাই শহীদ পরিবার ও আহতদের মাঝে সম্মাননা অনুষ্ঠানে এসব কথা বলেন।

তিনি আরও বলেন, দেড় দশকের জুলুম নির্যাতনের বিরুদ্ধে ছাত্র জনতা যেভাবে একত্রিত হয়েছিল বৈষম্যহীন, ন্যায় বিচারের জন্য। এমন একটি রাষ্ট্রের জন্য যে রাষ্ট্রে বৈষম্য থাকবে না, কারও অধিকার হরণ হবে না। আমরা এ আন্দোলনের শহীদদের সম্মান ও কৃতজ্ঞতা জানাই। তারা যে রাষ্ট্রের স্বপ্ন দেখেছিলেন আমরা সেই রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই।