ভিশন টুমরো গ্রাহকের সঞ্চয়কৃত অর্থ ফেরতের দাবিতে মানববন্ধন

বুধবার (৯ অক্টোবর) দুপুর আড়াই টায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন পালন করে।

গরীবের রক্ত চোষা বন্ধ কর’ এই স্লোগানে গ্রাহকের সঞ্চয়কৃত অর্থ ফেরত এর দাবিতে অর্থ আত্নসাৎকারী হাফিজুর রহমান আফাজ এর ছেলে মুনিম এবং খোকনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করে সাধারণ গ্রাহকরা।
গ্রাহকরা জানান, ভিশন টুমরো এমসিএস লিঃ (রেজিঃ নং- ০০৬/২০০৮) এর মুনিম ও খোকন আমাদের সঞ্চয়কৃত প্রায় ১৫ কোটি টাকা আত্মসাৎ করেছে। এখানে যারা গ্রাহক তারা সকলেই মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত পরিবারের সদস্য। প্রায় ৭০০ গ্রাহকের রক্ত পানি করা কষ্টার্জিত টাকা তারা আত্মসাৎ করেছে। আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। যাতে করে অতিদ্রুত তাদেরকে আইনের আওতায় আনা হয় এবং আমাদের টাকা ফেরত পাওয়ার ব্যবস্থা করা হয়।