শেখ হাসিনার জনসভা সফল করতে সাইফউল্লাহ বাদলের নেতৃত্বে বিশাল মিছিল নিয়ে যোগদান

প্রেসবাংলা ২৪. কম: জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জে শেখ হাসিনার জনসভাকে সফল করার লক্ষ্যে ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি এম সাইফউল্লাহ বাদলের নেতৃত্বে বিশাল মিছিল নিয়ে যোগদান করেছেন। মিছিলে নেতাকর্মীরা শেখ হাসিনা ও শামীম ওসমানের নৌকা স্লোগান দিয়ে রাজপথ মুখরিত করে পায়ে হেঁটে জনসভায় যোগদান করে।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) দুপুরে ফতুল্লার কাশিপুর থেকে বিশাল মিছিল নিয়ে ইসদাইরস্থ একেএম সামসুজ্জোহা স্টেডিয়ামে জনসভায় যোগদান করে।

এদিকে জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জে শেখ হাসিনার আগমন উপলক্ষে নারায়ণগঞ্জ-৪ আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী শামীম ওসমানের আহবানে জনসভাকে সফল করতে এম সাইফউল্লাহ বাদলের নির্দেশনায় কাশিপুর ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দরা ফতুল্লা থানা যুবলীগ নেতা নাজমুল সাজনের সার্বিক তত্বাবধানে গত কয়েকদিন ধরে ব্যাপক ভাবে প্রস্তুতি নিয়েছে। আর বৃহস্পতিবার সকাল থেকে কাশিপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দরা খন্ড খন্ড মিছিল নিয়ে ভোলাইল ঈদগাহ মাঠে জড়ো হতে থাকে। কয়েক হাজার নেতাকর্মী একত্রিত হওয়ার পর এম সাইফউল্লাহ বাদলের নেতৃত্বে মিছিলটি বের হয়ে জনসভার উদ্দেশ্যে রওনা দেয়। আর যুবলীগ নেতা নাজমুল হাসান সাজনের সার্বিক তত্বাবধানে সুশৃঙ্খলভাবে মিছিল নিয়ে জনসভায় যোগদান করে।

মিছিলে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা আওয়ামী লীগের সহসভাপতি আশরাফুল আলম, সমাজ কল্যান বিষয়ক সম্পাদক আমিরুল্লাহ রতন, শিক্ষা বিষয়ক সম্পাদক হুমায়ূন কবির রতন, সহ-প্রচার সম্পাদক রেহান শরীফ বিন্দু, কাশিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ সাত্তার, সহসভাপতি শিপলু, সাংগঠনিক সম্পাদক জুয়েল প্রধান, কাশিপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি আনিসুর রহমান শ্যামল, সাধারণ সম্পাদক শামীম আহম্মেদ, যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদুল হক খোকা, জেলা ছাত্র লীগের সাংগঠনিক সম্পাদক সৌরভ, আওয়ামী লীগ নেতা শামীম আহম্মেদ, জুয়েল, সেলিম, যুবলীগ নেতা সাইদুর রহমান, মুন্না, শরীফুল হক, কাশিপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আল আমিন, সাধারণ সম্পাদক আমজাদ হোসেন সহ আরো অন্যান্য নেতৃবৃন্দ