আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবসে মহানগর বিএনপির মৌন মিছিল

আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে মুখে কালো কাপড় বেঁধে কালো ব্যানার নিয়ে নগরীতে মৌন মিছিল করেছে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি।

এসময়ে মহানগর বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মুখে কালো কাপড় বেঁধে ও কালো পতাকা হাতে নিয়ে ব্যানার ফেস্টুনে সু-সজ্জিত হয়ে গুম হওয়া নেতাকর্মীদের বিচারের দাবিসহ সরকারবিরোধী নানা শ্লোগান দেন।

বুধবার ( ৩০আগষ্ট ) চারটায় কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে থেকে এ মৌন মিছিল কর্মসূচি শুরু করে মহানগর বিএনপি। পরে মৌন মিছিলটি নগরীর চাষাড়া চত্বরে ঘুরে বিবি রোড় হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মিশনপাড়া মোড়ে গিয়ে সমাপ্ত হয়।

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খানের সভাপতিত্বে ও সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু’র সঞ্চালনায় মিছিল আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এড. জাকির হোসেন, যুগ্ম আহবায়ক এড. সরকার আলম, মনির হোসেন খান, আনোয়ার হোসেন আনু, ফতেহ মো. রেজা রিপন, আহ্বায়ক কমিটির সদস্য এড. রফিক আহমেদ, ডা. মজিবুর রহমান, মাসুদ রানা, এড. এইচএম আনোয়ার প্রধান, বরকত উল্লাহ, হাবিবুর রহমান মিঠু, শাখাওয়াত ইসলাম রানা, মাকিদ মোস্তাকিম শিপলু, শাহিন আহমেদ,  মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, সদস্য সচিব শাহেদ আহমেদ প্রমুখ।