কাশিপুর ঈদগাহে ৩টি ঈদের জামাত আনুষ্ঠিত

কাশিপুর ঈদগাহে ৩টি ঈদের জামাত অনুষ্ঠিত

প্রতিনিধি, প্রেসবাংলা২৪.কম: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে নারায়ণগঞ্জের কাশিপুর ঈদগাহে সবচে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে কাশিপুর ঈদগাহ মাঠে। ঈদগাহ মাঠ পূর্ণ হওয়ায় রাস্তায় দাঁড়িয়ে জামাতে অংশগ্রহণ করেন মুসল্লিরা।

শনিবার ২২শে এপ্রিল সকাল ৭টায় সকাল ৮টায় ও সকাল ৯টায় ৩টি ঈদের জামাত অনুষ্ঠিত হয়। ৩টি জামাতই শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়।

আয়োজকরা জানান, ঈদগাহে প্রথম জামাতে ৫০ হাজারের বেশি মানুষ অংশগ্রহণ করেছে। কারণ ঈদ প্রাঙ্গন থেকে শুরু করে রাস্তায়ও মুসল্লিরা ঈদের নামাজ পড়েছেন।

মুসুল্লিরা জানান, এবারই এতো মুসল্লি দেখেছি। সুষ্ঠু সুন্দর ভাবে সবাই ঈদের নামাজ পড়েছেন। কোলাকুলি ও হাত মিলিয়ে একে অন্যের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন।