বুড়িগঙ্গা থেকে মেয়ে শিশুর লাশ উদ্ধার

মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রীকে ট্রাকের ধাক্কা, স্ত্রী নিহত

প্রতিনিধি, প্রেসবাংলা২৪.কম: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ট্রাকের ধাক্কায় স্বামীর মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ইয়াসমিন বেগম নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। এ সময় নিহতের স্বামী তাইজুল ইসলাম গুরুতর আহত হয়েছেন।

সোমবার বেলা সাড়ে ১১টার দিকে এশিয়ান হাইওয়ের কালাদী এলাকায় দুর্ঘটনা ঘটে। নিহত ইয়াসমিন বেগম ব্রাহ্মণবাড়িয়া জেলার তাইজুল ইসলামের স্ত্রী।

ভুলতা হাইওয়ে পুলিশ ক্যাম্পের এসআই মজিবুর রহমান জানান, তাইজুল ইসলাম ও তার স্ত্রী ইয়াসমিন বেগম মোটরসাইকেলযোগে ঢাকায় যাচ্ছিলেন। পথে এশিয়ান হাইওয়ের কালাদী এলাকায় পৌঁছালে একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ছিটকে পড়ে অন্য একটি গাড়িচাপায় ঘটনাস্থলেই তিনি নিহত হন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।