উন্মেষ সাংস্কৃতিক সংসদের ৩২ বছর পূর্তি উপলক্ষে নানা প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রেসবাংলা ২৪. কম: ‘এসো দুঃখ তিমির ভেদি দুর্গম ধ্বংষের নিষ্ঠুর ভয় করি চূর্ন’ শ্লোগানকে সামনে রেখে উন্মেষ সাংস্কৃতিক সংসদ উদযাপন করতে যাচ্ছে গৌরবের ৩২ বছর পূর্তি অনুষ্ঠান ও অভিষেক ২০২৩ অনুষ্ঠিত হতে যাচ্ছে।

শুক্রবার (১৭ ফ্রেব্রুয়ারী) নানা আয়োজনে উদযাপিত হবে প্রতিষ্ঠা বার্ষিকী। সে উপলক্ষে ১০ ও ১১ ফেব্রুয়ারী সঙ্গিত, আবৃত্তি, চিত্রাঙ্কন ও একক অভিনয় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। যার পুরুস্কার বিতরণ অভিষেক অনুষ্ঠানের দিন প্রদান করা হবে।

এ উৎসব উদযাপনে অংশগ্রহণ করার জন্য সকলের আমন্ত্রন জানিয়েছেন উন্মেষ সাংস্কৃতি সংসদ নারায়ণগঞ্জ’র এর সভাপতি প্রদীপ ঘোষ বাবু ও সাধারণ সম্পাদক রকিবুল হাসান জেমস।
এ সময়ে সদস্য, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক ব্যক্তিত্ব, জেলার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও পেশাজীবী ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে জানানো হয়।

উল্লেখ্য, উন্মেষ সাংস্কৃতিক সংসদ ১৯৯০ সালের ২৩ মে আত্মপ্রকাশের মধ্য দিয়ে বিরামহীন তার সংস্কৃতির কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। এই দীর্ঘ সময়ে পাড়ি দিতে হয়েছে বন্ধুর পথ, সঞ্চিত হয়েছে বৈচিত্র্যময় অভিজ্ঞতা। শত প্রতিকুলতাও তার অগ্রযাত্রাকে থামিয়ে রাখতে পারেনি। উন্মেষের ৩২ বছর পূর্তি আয়োজনে সর্বস্তরের সুধীজনদের উপস্থিত থাকার সংগঠনের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।