নানা আয়োজনে না’গঞ্জে ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

প্রেসবাংলা ২৪. কম: বাংলাদেশ ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জে শোভাযাত্রা করেছে জেলা ও মহানগর ছাত্র লীগের নেতৃবৃন্দ
বুধবার ( ৪ জানুয়ারি) সকালে নারায়ণগঞ্জ -৪ আসেনর সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান এর পুত্র অয়ন ওসমান এর নির্দেশে এই শোভাযাত্রাটি বের হয়।
এসময় চাষাড়া শহীদ মিনার এলাকায় খন্ড খন্ড মিছিল এসে জড়ো হয় পরবর্তীতে বিশাল মিছিল নিয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দুই নাম্বার গেইট দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম রাফেল, যুবলীগ নেতা আহমেদ কাউসার, জেলা ছাত্র লীগের সহ-সভাপতি শাখাওয়াত হোসেন, মহানগর ছাত্র লীগের সাবেক সভাপতি হাবিবুর রহমান রিয়াদ সহ নারায়ণগঞ্জ জেলা ও মহানগর ছাত্র লীগের অসংখ্য নেতৃবৃন্দ।











