চন্দন শীলকে জাহাঙ্গীরের নেতৃত্বে ফুল দিয়ে নেতাকর্মীদের শুভেচ্ছা

স্টাফ রিপোর্টার, প্রেসবাংলা২৪.কম: নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি বাবু চন্দন শীল নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছে ফতুল্লা থানা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক জেলা পরিষদ সদস্য মো: জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে নেতাকর্মীরা।
শনিবার সন্ধ্যায় নারায়ণগঞ্জের জামতলাস্থ বাবু চন্দন শীলের নিজ বাসভবনে গিয়ে নেতাকর্মীরা এ ফুলেল শুভেচ্ছা জানায়।
এসময় মো: জাহাঙ্গীর হোসেন বলেন, ২০০১ সালের ১৬ই জুন আওয়ামী লীগ অফিসে বোমা হামলায় পা হারিয়ে পঙ্গু হয়েও এখনও সামনে থেকে আওয়ামী লীগকে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। আমরা এই নেতাকে শ্রদ্ধা জানাই। আমি তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। তার নেতৃত্বে জেলা পরিষদ আধুনিক ও গতিশীল হবে বলে আমার বিশ্বাস। বাবু চন্দন শীল বাংলাদেশ আওয়ামী লীগের একজন নিবেদিত প্রাণ। বাবু চন্দন শীল মুজিব আদর্শে প্রকৃত সৈনিক।











