আলীরটেকে রাস্তার আরসিসি ঢালাই উদ্বোধনে জাকির চেয়ারম্যান

আলীরটেকে রাস্তার আরসিসি ঢালাই উদ্বোধনে জাকির চেয়ারম্যান

ষ্টাফ রিপোর্টার, প্রেসবাংলা২৪.কম : নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীরটেক ইউনিয়নের মুক্তারকান্দি এলাকায় প্রায় ৫৫৬ মিটার রাস্তার আরসিসি ঢালাই কাজের উদ্বোধন করেছেন ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব জাকির হোসেন।

বুধবার (৩১ আগস্ট) সকালে দোয়া ও মোনাজাতের মাধ্যমে এ কাজের উদ্বোধন করা হয়।

জানা যায়, আলীরটেক ইউনিয়নের বারেক মাতবরের বাড়ি থেকে আলীরটেক রহিম মৃধার জমিন পর্যন্ত ১৪ ফুট প্রসস্থ রাস্তার আরসিসি ঢালাই কাজ করা হয়। এ সময়ে উপস্থিত ছিলেন সমাজ সেবক ও বিশিস্ট ব্যবসায়ী আলহাজ্ব জয়নাল আবেদীন, আনোয়ার হোসেন, সদর থানা যুবলীগের যুগ্ম সম্পাদক ওমর ফারুক সহ আলীরটেক ইউনিয়নের সকল ইউপি সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

দোয়া ও মোনাজাতের পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে আলীরটেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জাকির হোসেন বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকার জনবান্ধব সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার পরিবারের সকল সদস্যদের হারিয়েও বাংলাদেশের মানুষের কল্যানে কাজ করে যাচ্ছেন। এক সময় যারা এ বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি বলে আখ্যা দিয়েছিলো, আজ তারাই বাংলাদেশের প্রসংশায় পঞ্চমুখ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী পরিবার ওসমান পরিবারের হাত ধরেই এই আলীরটেক আরও উন্নত হবে।

এ সময়ে ১৫ আগস্টে বঙ্গবন্ধুর পরিবারের নিহত সকল সদস্যদের আত্মার মাগফেরাত কামনায়, নারায়ণগঞ্জে সাংসদ সেলিম ওসমান ও শামীম ওসমানের সুস্থতা কামনায় দোয়া পরিচালিত হয়।