সোনারগাঁয়ে সড়ক দূর্ঘটনায় শিশু নিহত ও আহত ১

সোনারগাঁ প্রতিনিধি, প্রেসবাংলা২৪.কম: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার দড়িকান্দি বাস স্ট্যান্ড এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে রাস্তা পারাপারের সময় বাসের ধাক্কায় ছিটকে পড়ে জাওয়াদ (৪) নামে এক শিশু নিহত হয়েছে। এ সময় শিশু জাওয়াদের মায়ের নানী আনোয়ারা বেগম (৬০) মারাত্মকভাবে আহত হয়।
কাঁচপুর হাইওয়ে পুলিশের এসআই নওফেল সড়ক দূর্ঘটনায় নিহত ও আহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার (২৭আগস্ট) দুপুর দেড় টার দিকে রাস্তা পারাপারের সময় ঢাকা থেকে কুমিল্লা গামী তিশা পরিবহনের একটি বাসের ধাক্কায় ছিটকে পড়ে ৪ বছরের শিশু জাওয়াদ ঘটনাস্থলে মারা যায় এবং নিহত শিশুর মায়ের নানী আনোয়ারা বেগম মারাত্মকভাবে আহত হন। এ সময় এলাকাবাসী মুর্মূষু অবস্থায় আহত আনোয়ারা বেগমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে চিকিৎসার জন্য ভর্তি করা হয়।
এদিকে ঘাতক বাসটি এলাকাবাসী আটক করে ভাংচুর করে। কিন্ত বাসের চালক ও হেলপার পালিয়ে যায়।











