পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ: না.গঞ্জ জেলা পুলিশ চ্যাম্পিয়ন

পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ: না.গঞ্জ জেলা পুলিশ চ্যাম্পিয়ন

প্রেসবাংলা ২৪. কম: আইজিপি কাপ “পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২২” ও ঢাকা রেঞ্জ আন্তঃ জেলা কাবাডি প্রতিযোগিতায় নারায়ণগঞ্জ জেলা পুলিশ দল চ্যাম্পিয়ন হয়েছেন।

রবিবার (১৯ জুন) নরসিংদী জেলা পুলিশের আয়োজনে নরসিংদী পুলিশ লাইনস্ মাঠে আইজিপি কাপ পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ ও ঢাকা রেঞ্জ আন্তঃ জেলা কাবাডি প্রতিযোগিতা-২০২২ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত

জানা যায়, কাবাডি প্রতিযোগিতা ফাইনাল খেলায় নারায়নগঞ্জ জেলা পুলিশ কাবাডি দল ঢাকা জেলা পুলিশ কাবাডি দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হ‌ওয়ার গৌরব অর্জন করেছে।

অনুষ্ঠানের প্রধান অতিথি নরসিংদী জেলা পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম’র অনুমতিক্রমে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন নরসিংদী অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), সাহেব আলী পাঠান।

অনুষ্ঠানে নারায়ণগঞ্জ, ঢাকা ও নরসিংদী জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণসহ জেলা পুলিশের বিভিন্ন পদবীর সদস্যগণ ও যাদের নিয়ে এ আয়োজন সেই সম্মানিত খেলোয়ার ও দর্শকবৃন্দ উপস্থিত ছিলেন।