বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

প্রেসবাংলা ২৪. কম: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করেছেন আদমজী ইপিজেডের বেকা গার্মেন্ট অ্যান্ড টেক্সটাইলের শ্রমিকরা। বুধবার (১৩ এপ্রিল) সকাল ৮টা থেকে তারা এ আন্দোলন কর্মসূচি পালন করেন।

এর আগে শ্রমিকরা সকাল ৮টার দিকে আদমজী-চাষাঢ়া সড়ক অবরোধ করে আন্দোলন করেন। পরে সকাল ১০টার দিকে আদমজী ইপিজেডে বেপজার সামনে অবস্থান নেন। এ সময় শ্রমিকরা তাদের বকেয়া বেতন যথাসময়ে বুঝিয়ে দেওয়ার দাবি জানান।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, বেকা গার্মেন্ট কর্তৃপক্ষের সঙ্গে আমরা যোগাযোগ করেছি। তারা আমাদের আশ্বাস দিয়েছে খুব শিগগির শ্রমিকদের বকেয়া বেতন বুঝিয়ে দেবে। যদি তারা বেতন বুঝিয়ে না দেয় তাহলে তাদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম গ্রহণ করা হবে।
নারায়ণগঞ্জ শিল্প পুলিশের (অঞ্চল ৪) পুলিশ সুপার আসাদুজ্জামান জানান, তিন মাসের বকেয়া বেতনের দাবিতে বেকা গার্মেন্ট অ্যান্ড টেক্সটাইল শ্রমিকরা সকাল থেকে বিক্ষোভ করছেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে। আমরা সমস্যা সমাধানের চেষ্টা করছি। শ্রমিকরা যেন কোনো প্রকার ভায়োলেন্স না করে সেজন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।