পারভীন ওসমান ও আজমেরী ওসমানের সুস্থ্যতায় এসটি আলমগীরের দোয়া

পারভীন ওসমান ও আজমেরী ওসমানের সুস্থ্যতায় এসটি আলমগীরের দোয়া

প্রেসবাংলা ২৪. কম: নারায়নগঞ্জ সদর বন্দর ৫ আসনের ৪ বারের সাবেক এমপি প্রয়াত নাসিম ওসমানের সহধর্মিণী পারভীন ওসমান এবং তার পুত্র আজমেরী ওসমানের সুস্থ্যতার জন্য নারায়ণগঞ্জ সদর থানা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি এসটি আলমগীরের উদ্যোগে দোয়া অনুষ্ঠিত হয়েছে। একই সাথে তিনি আলীরটেক গ্রামের পঞ্চায়েত প্রধান ও জেলা ট্রাক ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন।

এ সময় ওসমান পরিবারের সকল সদস্যদের জন্য দোয়া কামনা করা হয়।

শুক্রবার দুপুরে আলীরটেক সরকার বাড়ী জামে মসজিদে এতিম ছাত্রসহ সর্বস্থরের লোক নিয়ে এ দোয়া অনুষ্ঠিত হয়।

একই সাথে এই যুবলীগ নেতার পক্ষ হতে বন্দর আমিন মসজিদ ও বন্দর ইয়ামেনি সালেহ বাবার মাজারে দোয়া করা হয়। তার পক্ষ হতে মাদরাসার ছাত্রদের খাবারের জন্য ২ বস্তা চাল দেয়া হয়।

এ সময় সদর উপজেলার আলীরটেক গ্রামের বড় মাদবর ও যুবলীগ নেতা এসটি আলমগীর বলেন, প্রয়াত সাংসদ নাসিম ওসমান ছিলেন একজন কর্মীবান্ধব নেতা। তার আদর্শে আজমেরী ওসমানও শ্রমিকদের পাশে আছেন। তিনিও বাবার আদর্শে কর্মী বান্ধব নেতা হিসেবে পরিচিত লাব করেছেন। আমরা তার সুস্থ্যতার জন্য দোয়া করি। একই সাথে প্রয়াত এমপি নাসিম ওসমানের জন্য মাগফেরাত কামনা করি। সেই সাথে আজমেরী ওসমান যে ভাবে মানুষের পাশে থেকে সেবা মূলক কাজ করে যাচ্ছেন তিনি যেন এই ভাবে আরও কাজ করতে পারেন তার জন্য আল্লাহ যেন তাকে নেক হায়াত দেন। তিনি বলেন, আমি নাসিম ওসমান পরিবারের আদর্শে অনুপ্রাণিত হয়ে আওয়ামী লীগের রাজনীতি শুরু করছি। নাসিম ওসমান ছিলেন আমার রাজনৈতিক গুরু। এই ওসমান পরিবারের সকল সদস্যদের সুস্থ্যতার জন্য দোয়া করি। আল্লাহ যেন তাদের দীর্ঘ জীবী করেন।

 এসময় উপস্থিত ছিলেন, বিকেএমই এর সাবেক পরিচালক ও আলীরটেক সরকারি বাড়ী উন্নয়ন কমিটির সভাপতি সৈয়দ হোসেন সরকার, সহ সভাপতি বোরহান উদ্দিন সরকার, আলীরটেক মাদরাসার মুহতামিম আতাউল হক সরকার, আলীরটেক ২ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শাহিন সরকার, যুবলীগ নেতা এসবি শাহিন সরকার, আলমগীর সরকার, কবির সরকার, রাজিব সরকার প্রমুখ।