তারা ষড়যন্ত্র করবে কিন্তু তা রুখে দেবে জনগণ : আইভী

তারা ষড়যন্ত্র করবে কিন্তু তা রুখে দেবে জনগণ : আইভী

প্রেসবাংলা ২৪. কম: নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নৌকার মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, তিনি (শামীম ওসমান) আমার দলের লোক। তিনি আমাকে অপছন্দ করতেই পারেন। এটা কোনো ব্যাপার নয়। আমি আমার বড় ভাইকে সম্মান রেখে বহুবার চেষ্টা করেছি, বলেছি। আমার কিছু করার নেই, জনগণের রায়ই রায়। তারা ষড়যন্ত্র করবে কিন্তু তা রুখে দেবে জনগণ।

রোববার (৯ জানুয়ারি) বন্দরের বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচারণার সময় এ কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ একটি বিশাল বড় জনসমুদ্র। এখানে যে টিকে থাকার থাকবে যে চলে যাওয়ার যাবে। তিনি (শামীম ওসমান) আমার দলের লোক। তিনি সমর্থন দিলে দেবে, না দিলে না দেবে বলে মন্তব্য করেছেন ।

তিনি আরও বলেন, আমি তাকে এটা (গডফাদার) বলিনি, এটা তার বিগত ত্রিশ বছরের উপাধি। শুধু নারায়ণগঞ্জ নয় সারাদেশ তাকে জানে। তিনি বলেন, কেন্দ্র সবকিছু দেখছে, তারা অবগত রয়েছেন। তারা কী ব্যবস্থা নেবেন সেটা তাদের ব্যাপার। আমার বিষয় জনগণ। কেন্দ্র কেন্দ্রের কাজ করবে, দল দলের কাজ করবে, জনতা জনতার কাজ করবে।