আলীরটেকের চেয়ারম্যান জাকির হোসেনকে সংবর্ধনা

প্রেসবাংলা ২৪. কম: আলীরটেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেনকে সংবর্ধনা জানিয়েছেন আইডিয়াল ফাইবার ইন্ড্রাস্টির ডাইরেক্টর আনোয়ার হোসেন ও তার বন্ধু মহল। এ সময়ে নিতাইগঞ্জের বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়।
শনিবার (৮ জানুয়ারী) দুপুরে আইডিয়াল ফাইবার লিমিটেডের ফ্যাক্টরিতে এই সংবর্ধনা জানানো হয়।
এ সময় জাকির হোসেনকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন লবন আড়ৎদার মালিক সমিতির সভাপতি মামুনুর রশিদ মামুন, সেক্রেটারি সাইদুল হক,
ব্রাক ব্যাংক নিতাইগঞ্জ শাখার ডিজিএম আবু সাইদ, নারায়ণগঞ্জ ভ্রমন বিলাসি দলের খান মাহবুব, দিপক সাহা, গৌতম সাহা, সোহেল, আরিফ দিপু, আইডিয়াল ফাইবার ইন্ড্রািস্টির ডাইরেক্টর আনোয়ার হোসেন, সদর থানা যুবলীগের যুগ্ম সম্পাদক ওমর ফারুক প্রমুখ।
নারায়ণগঞ্জ লবন আড়ৎদার মালিক সমবায় সমিতি, সু-প্রভাত ভোরের পাখি, নারায়ণগঞ্জ ভ্রমন বিলাসী দল সহ একাধিক সংগঠন শুভেচ্ছা জানান।
এ সময়ে আলীরটেক ইউনিয়নের নব নির্বাচিত মেম্বার ১নং ওয়ার্ডের মেম্বান জাকির হোসেন, ২নং ওয়ার্ডের মেম্বার ওসমান গনি, ৩নং ওয়ার্ডের মেম্বার সোহেল হোসেন, ৪নং ওয়ার্ডের মেম্বার রওশন আলী, ৫নং ওয়ার্ডের মেম্বার আব্দুল মান্নান, ৭নং ওয়ার্ডের মেম্বার আব্দুল ওহাব, ৮নং ওয়ার্ডের মেম্বার মোক্তার হোসেন, ৯নং ওয়ার্ডের মেম্বার শাহিন রাজু, সংরক্ষিত মেম্বার আকলিমা, কোহিনুর বেগম, ও রোমানা বেগমকে শুভেচ্ছা জানানো হয়।










