ছাদ থেকে পড়ে গৃহবধূর মৃত্যু্

প্রেসবাংলা ২৪.কম: নারায়ণগঞ্জের বন্দরের লাউসার এলাকায় মোবাইলে ছবি আপলোড করতে গিয়ে ছাদ থেকে পড়ে পারভীন আক্তার (৩৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শনিবার (১৮ ডিসেম্বর) বন্দরের লাউসার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত গৃহবধূ বন্দরের ধামগড় ইউনিয়নের লাউসার এলাকার রুবেল মিয়ার স্ত্রী ও কুমিল্লার তিতাস উপজেলার বলরামপুর এলাকার রুকু মিয়ার মেয়ে।
এলাকাবাসী ও ধামগড় পুলিশ ফাঁড়ির কর্মকর্তা এসআই এমদাদুল হক জানান, শনিবার দুপুরে মোবাইলে ছবি আপলোড করার জন্য ইন্টারনেটের দ্রুতগতি পেতে বাড়ির ছাদে উঠেন পারভীন আক্তার। এ সময় ছবি আপলোড করার সময় অসাবধানতাবশত তিনি ছাদ থেকে নীচে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ ঘটনায় বন্দর থানায় মামলা হয়েছে।











