বক্তাবলীতে কে.পি.এস এন্টারপ্রাইজের উদ্বোধন

প্রেসবাংলা ২৪. কম : দোয়া ও মোনাজাতের মাধ্যমে ফতুল্লার বক্তাবলীতে কে.পি.এস এন্টারপ্রাইজের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) বিকালে জমকালো অনুষ্ঠানের মধ্যে দিয়ে অনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠানটির পথচলা শুরু হয়।
বক্তাবলী ৪নং ওয়ার্ডের মেম্বার হাজী মো. ওমর ফারুকের সভাপতিত্বে ও নজরুল ইসলামের সঞ্চালনায় উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন বক্তাবলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম শওকত আলী। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হাসান রাফি। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য মাহমুদুল হাসান সুমন, নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য ও ফতুল্লা থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন, রাজাপুর গ্রাম পঞ্চায়েত প্রধান আলমগীর হোসেন, লোকমান হোসেন, ওহাব মাতবর, অলী উল্লাহ মেম্বার, হাজী আব্দুল আলী, শাহজালাল, মিন্টু, তৈয়ব আলী, কে.পি.এস এন্টারপ্রাইজের এমডি রফিউর রাব্বি পাভেল, এমডি কাউসার আহমেদ, এমডি সজিব হোসেন সহ বক্তাবলী ইউপির সদস্যবৃন্দ ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
এ সময়ে উপস্থিত অতিথি ও বক্তাগন প্রতিষ্ঠানটির সার্বিক উন্নয়ন, সাফল্য কামনা করেন। এবং বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য প্রধান করেন।











