নির্বাচিত হয়ে প্রথম সড়ক ঢালাইয়ের উদ্বোধন করলেন জাকির চেয়ারম্যান

প্রেসবাংলা ২৪. কম: নির্বাচিত হয়ে প্রথম সড়কের ঢালাই কাজের উদ্বোধন করেছেন আলীরটেক ইউনিয়নের চেয়ারম্যান জাকির হোসেন। সোমবার (২৯ নভেম্বর) সকালে আলীরটেকের ক্রোক্রেরচর এলাকায় দোয়া ও মোনাজাতের মাধ্যমে ১২৭০ মিটার সড়কের সিসি ডালাইয়ের প্রকল্পের উদ্বোধন করা হয়।

জানা যায়, ডিডিডি ফোর প্রকল্পের ১২৭০ মিটার সড়কের সিসি ঢালাই কাজের উদ্বোধন করা হয়। ৪নং ও ৫নং ওয়ার্ডে মিলিত এ সড়ক হাজী নূর হোসেন সরকারের বাড়ি থেকে দক্ষিন ক্রোক্রেরচর রুহুল আমিন মেম্বারের বাড়ির সামনে পুরান মসজিদ পর্যন্ত করা হবে। যার ব্যয় ৮০ লাখ টাকা ধরা হয়েছে।

এ বিষয়ে ৪নং ওয়ার্ডের মেম্বার রওশন আলী জানান, আলীরটেক ইউনিয়নের সদ্য নির্বাচিত চেয়ারম্যান জাকির হোসেনের হাত ধরে এ ইউনিয়ন আধুনিকায়ন করা হবে। জাকির চেয়ারম্যান সরকারি তাহবিলের পাশাপাশি নিজস্ব অর্থায়নেও অনেক উন্নয়ন করেছেন, ভবিষ্যৎ ও করবেন।

উদ্বোধনীতে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জামিয়া নূরিয়া মোহাম্মাদিয়া মাদ্রাসার মোহতামিম আতাউল হক সরকার। এ সময়ে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা আলীনূর মোল্লা, সদর থানা যুবলীগের সাধারণ সম্পাদক সালেহ আহমেদ খোকন, ১নং ওয়ার্ডের মেম্বার জাকির হোসেন, ২নং ওয়ার্ডের মেম্বার ওসমান গনি, ৩নং ওয়ার্ডে মেম্বার সোহেল, ৪নং ওয়ার্ডের মেম্বার রওশন আলী, ৫নং ওয়ার্ডের মেম্বার আব্দুল মান্নান, ৬নং ওয়ার্ডের মেম্বার ফিরোজ মিয়া, ৭নং ওয়ার্ডের মেম্বার আব্দুল ওহাব, ৮নং ওয়ার্ডের মেম্বার মোক্তার হোসেন, ৯নং ওয়ার্ডের মেম্বার শাহীন রাজু সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।