কৃতজ্ঞতা জানালেন ৫নং ওয়ার্ড নির্বাচিত মেম্বার মীর আজিজুর রহমান

প্রেসবাংলা ২৪. কম: নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলী ইউনিয়নের ৫নং ওয়ার্ড থেকে নির্বাচিত মেম্বার মীর মোঃ আজিজুর রহমান কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ভোটার ও এলাকাবাসীর কাছে।
কৃতজ্ঞতা স্বীকার করে মীর আজিজুর রহমান বলেছেন, বক্তাবলী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সকল ভোটার, ভাই-বোন ও এলাকাবাসীর কাছে আমি কৃতজ্ঞ। যারা আমাকে ভোট ও বিনা পরিশ্রম দিয়ে নির্বাচিত করেছেন আজীবন তাদের কাছে ঋণী ।
মীর আজিজুর রহমান আরও বলেন, বক্তাবলী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সকল মুরুব্বি, যুবক,তরুণ ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষকে সাথে নিয়ে এলাকার উন্নয়ন করার পাশাপাশি এই ওয়ার্ডকে একটি আদর্শ মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তুলব, ইনশাআল্লাহ।











