আধুনিক রাধানগর গড়ার প্রত্যয় বাবুল মিয়ার

প্রেসবাংলা ২৪. কম : নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলী ইউনিয়ন পরিষদ ইউপি নির্বাচনকে কেন্দ্র করে ভোট প্রত্যাশী মোঃ বাবুল মিয়া বাড়ী বাড়ী গিয়ে প্রচারণা চালাচ্ছেন । বক্তাবলী ইউপি নির্বাচনে ৭নং ওয়ার্ডে পুনরায় বিশিষ্ট ব্যাবসায়ী সমাজ সেবক মোঃ বাবুল মিয়াকে চাচ্ছে এলাকাবাসী।
সরেজমিন ঘুরে এলাকাবাসীর কাছে জানা যায় যে, এবারও বক্তাবলী ইউপি নির্বাচনে মেম্বার হিসেবে দেখতে চান মোঃ বাবুল মিয়াকে। রাধানগরের স্বপ্ন পূরণে মোঃ বাবুল মায়া এর বিকল্প নেই বলে জোরদার আলোচনা চলছে এলাকার প্রতিটি মহল্লার অলি গলিতে । ইতিমধ্যে প্রচার-প্রচারণায় তিনি রয়েছেন সবার শীর্ষে।
বাবুল বলেন, সমাজের অবহেলিত জনগোষ্ঠী ও এলাকার মানুষের জন্য কাজ করা আমার স্বপ্ন। ৭নং ওয়ার্ড (রাধানগর) এই এলাকার অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করার জন্য রাধানগরবাসীর কাছে সমর্থন দোয়া ও ভোট প্রার্থনা করছি।











