রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গুলি, যুবক নিহত

প্রেসবাংলা ২৪. কম: নির্বাচনকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের রূপগঞ্জে আব্দুর রশিদ নামের এক যুবককে গুলি করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় ৫জনকে আটক করেছে পুলিশ। শনিবার (৬ নভেম্বর) রাতে উপজেলার মুড়াপাড়া ইউনিয়ননের মীরকুটির চৌরাস্তায় এ ঘটনা ঘটে।
নিহত আব্দুর রশিদ মাছিমপুরের মোল্লা বাড়ীর মোহাম্মদ মৃত জলিলের ছেলে ও মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের বিনা প্রতিদ্বিতায় নির্বাচিত ইউপি সদস্য তাওলাদ হোসেনের শ্যালক। খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ ও এলাকাবাসী জানায়, সন্ধ্যায় মুড়াপাড়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য প্রতিদ্বন্দ্বী প্রার্থী সিরাজুল ইসলাম, আবদুল কুদ্দুস ও ফয়েজ আলীর প্রচারণা নিয়ে তাদের মধ্যে সংঘাত বাঁধে রাতে এ নিয়ে শালিস করছিলেন রূপগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহরিয়ার পান্না সোহেল। এ সময় সেখানে হাজির হন বিনা প্রতিদ্বন্দ্বীয় নির্বাচিত ইউপি সদস্য তাওলাদ হোসেন ও তার শ্যালক আব্দুর রশিদসহ আরও কয়েকজন।
শালিসের এক পর্যায়ে তাওলাদের সাথে বাকবিতণ্ড সৃষ্টি হয় উপজেলা ভাইস চেয়ারম্যানের। এ সময় আব্দুর রশিদ মোল্লা তাকে বাধা দিলে ভাইস চেয়ারম্যানের দেহরক্ষী জসিম তাকে গুলি করে। পরে উভয় গ্রুপের মধ্যে সংঘর্ষ সৃষ্টি হয়।
পুলিশ জানিয়েছে এ ঘটনায় ৫জনকে আটক রা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িদের আটক করার অভিযান চলছে। নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।











