ফুটবল প্রতীকে লড়বেন আতাউর রহমান

প্রেসবাংলা ২৪. কম: আসন্ন বক্তাবলী ইউনিয়ন পরিষদ নির্বাচনের ৮নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী হিসাবে আতাউর রহমান ফুটবল প্রতীক বরাদ্দ পেয়েছেন।

বুধবার (২৭ অক্টোবর) সকালে নারায়ণগঞ্জ সদর উপজেলায় আতাউর রহমানকে ফুটবল প্রতীক বরাদ্দ দেয়া হয়।

মেম্বার প্রার্থী আতাউর রহমান বলেন, এলাকার মানুষ পরিবর্তন চায়। আমি বিশ্বাস করি আগামী ১১ নভেম্বরের নির্বাচনে আমার ওয়ার্ডবাসী ফুটবল প্রতীকে ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করে পরিবর্তনের পক্ষে রায় দিবে। এলাকার মানুষ আমার কর্মকে মূল্যায়ন করবে ইনশাহ আল্লাহ।