ঘুড়ি প্রতীকে নিয়ে বিশাল শো’ডাউন মোশারফ হোসেনের

প্রেসবাংলা ২৪. কম: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে এনায়েত নগর ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী মোশারফ হোসেন ঘুড়ি প্রতীক পেয়েছেন।

বুধবার (২৭ অক্টোবর) সকালে নারায়ণগঞ্জ নির্বাচন কমিশনের কার্যালয়ের রিটার্নিং কর্মকর্তা তার প্রতীক বরাদ্দ করেছেন।

ঘুড়ি প্রতীক পেয়ে তিনি ৬নং ওয়ার্ডের বিভিন্ন পাড়া মহলায় নির্বাচনী ভোট ও দোয়া কামনা করেন। এ সময়ে মোশারফ হোসেন বলেন,  এলাকাবাসীর উন্নয়নের স্বার্থে আমাকে সব সময় কাছে পাবে। বিগত দিনেও আমি মানুষের সুখে দুঃখে পাশে ছিলাম। ভবিষতেও থাকবো।

তিনি আরও জানান, নির্বাচিত হলে এলাকার সকল মানুষকে নিয়ে সুন্দর একটি সমাজ গঠন করবো। মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে যাবো, কোন মাদক সেবী বা ব্যবসায়ীর স্থান এই ৬নং ওয়ার্ডে হবে না। তাছাড়া এলাকার ড্রেনেজ ব্যবস্থা নিয়ে কাজ করব।

এলাকাবাসী জানান, আমরা চাই সুষ্ঠ ও সুন্দর নির্বাচন । সুষ্ঠ নির্বাচন হলে  যোগ্য পার্থী মোশারফ হোসেন বিপুল ভোটে নির্বাচিত হবেন ইনশাআল্লাহ। মোশারফ স্বচ্ছ ও ক্লিন ইমেজের নেতা হিসেবে এলাকায় ব্যাপক পরিচিত।

উল্লেখ্য মোশারফ হোসেন বিগত সময় আওয়ালীগের আন্দোলন সংগ্রামে দলের পাশে থেকে কাজ করেছেন। তিনি ফতুল্লা থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। দল ক্ষমতায় থাকলেও তিনি সর্বদলীয় লোকের কাছে জনপ্রিয় একজন নেতা। করোনা মহামারীতে সে এলাকার মানুষের পাশে থেকে কাজ করেছেন।