লকডাউন শিথিলের প্রথম দিনেই না’গঞ্জে যানজট

প্রেসবাংলা ২৪.কম: ঈদুল আজহাকে সামনে রেখে ও দেশের অর্থ সামাজিক এবং অর্থনৈতিক কার্যক্রম স্বাভাবিক রাখার স্বার্থে আটদিনের জন্য লকডাউন শিথিল করা হয়েছে। ফলে নারায়ণগঞ্জের বিভিন্ন সড়কে আবারও স্বাভাবিক হয়েছে গণপরিবহন ও চলাচল ফিরেছে কর্মচাঞ্চল্য।

বৃহস্পতিবার (১৫ জুলাই) বিধিনিষেধ শিথিল হওয়ায় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান দোকানপাট শপিংমল ব্যবসা প্রতিষ্ঠান খোলায় মানুষ নিজ নিজ কর্মস্থলে যাওয়ায় নগরী তার পুরোনো ধারায় ফিরেছে।

সড়কে এক সঙ্গে গণপরিবহন ও ব্যক্তিগত গাড়ির চাপ থাকায় সিগন্যালগুলোতে তৈরি হয় যানজটের। তবে সরকারি নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে এক আসন ফাঁকা রেখে চলাচল করার সেই পুরোনো ভোগান্তিতে পড়তে হচ্ছে যাত্রীদের। অধিকাংশ বাসই যাত্রার শুরু থেকে যাত্রী পূর্ণ করে ছেড়ে আসছে। মাঝপথে যারা অপেক্ষমাণ তাদের বেশ বেগ পেতে হচ্ছে।

সরেজমিন রাজধানীর কয়েকটি এলাকা ঘুরে দেখা গেছে, দুই সপ্তাহ লকডাউন শেষে রাস্তায় সকাল থেকেই লোকজনের উপস্থিতি অনেক বেশি। অনেককেই স্বাস্থ্যবিধি উপেক্ষা করে মাক্সবিহীণ চলাচল করতে দেখা গেছে। তবে এ দিন নারায়ণগঞ্জের করোনা সংক্রমনের সংখ্যাও ছিলো চোখে পরার মতো। ১৯০ জনের করোনা টেষ্ট প্রজেটিভ এসেছে।

গত ১ আগষ্ট থেকে ১৪ আগষ্ট পর্যন্ত কঠোর লকডাউনে স্থবির হয়েছিলো পুরো দেশ।