বৈশাখী ও ঘরোয়াকে সিলগালা

প্রেসবাংলা ২৪.কম: নগরীর চাষাড়াস্থ বৈশাখী রেস্তোরা ও ঘরোয়া বিরিয়ানি হাউজে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে। এ সময়ে দুই রেস্তোরাকে সরকারি নির্দেশনা না মানার কারনে ৩৫ হাজার টাকা অর্থদন্ড করা হয়, এবং সিলগালা করে দেয়া হয়।
বৃহস্পতিবার (২৪ জুন) দুপুরে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাইদুজ্জামান হিমু এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

জানা যায়, সরকারি নির্দেশনা অনুযায়ী হোটেল বা রেস্তোরাঁয় টেক ওয়ে সার্ভিস/পার্সেল খাবার ব্যবস্থার পরিবর্তে হোটেলে বসিয়ে খাওয়ানোর অপরাধে রেস্তোরা দুটিকে জরিমানার আওতায় আনে।
অন্যদিকে, চাষাড়া ও তার আশপাশের এলাকায় অন্যান্য হোটেল গুলোতে গিয়ে সরকারি নির্দেশনা পালন করতে দেখা যায়। সরকারি নির্দেশনা পালন করার জন্য তাদের ধন্যবাদ জানায় ভ্রাম্যমাণ আদালত।











