মামুনুল হকের ধর্ষণের সত্যতা পেয়েছে পুলিশ

প্রেসবাংলা ২৪.কম: হেফাজত নেতা মামুনুক হক বিয়ের প্রলোভন দেখিয়ে জান্নাত আরা ঝর্ণাকে একাধিকবার ধর্ষণ করেছে। যার সত্যতা পেয়েছে নারায়ণগঞ্জ জেলা পুলিশ।

রোববার (৬ জুন) বিকালে নারায়ণগঞ্জ জেলা পুলিশের এক সংবাদ সম্মেলনে এমন তথ্য জানিয়েছেন পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম।

পুলিশ সুপার বলেছেন, শরিয়ত মোতাবেক বা রাষ্ট্রের নিয়মে বিবাহের কোন প্রমান মামুনুল হক দেখাতে পারেনি। এমনকি বিয়ের সাক্ষী, কাবিনামা কিছুই তিনি দেখাতে পারেনি। মামুনুল হকের বিরুদ্ধে ধর্ষণ সহ অনেক মামলা রয়েছে। যার প্রতিটা সঙ্গেই তার সখ্যতা রয়েছে। ধর্ষণ মামলার জান্নাত আরা ঝর্ণা যে বক্তব্য দিয়েছে আমরা সেই বক্তব্যর সাথে আমরা তাকে (মামুনুলকে) জিজ্ঞাসাবাদে সত্যতা পেয়েছি। যদিও বিচারাধীন বিষয়। আমরা অনেক গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি।

পুলিশ সুপার আরও জানিয়েছেন, মামুনুল হকের বিপুল পরিমান সম্পদ রয়েছে যার কোন আয়ের উৎস তিনি দেখাতে পারেনি। প্রতিমাসেই কোটি টাকা অনুদান পেতো। আমরা ধারনা করছি সেই অনুদানের টাকা থেকেই তিনি বাড়িঘর বানিয়েছেন।