দক্ষিণাঞ্চলের মানুষের মাওয়ার বিকল্প নৌ-পথ এখন দীঘিড়পাড়

প্রতিবেদক, প্রেসবাংলা২৪.কম: ঢাকা থেকে দক্ষিণাঞ্চলের জেলাগুলোতে যাওয়ার দুটি ফেরিঘাটে দিবাকালীন ফেরি চলাচল গত মঙ্গলবার সকাল থেকে সম্পূর্ণ বন্ধ রাখার ঘোষণা দেয়া হলেও মাওয়া ও পাটুরিয়া ঘাটে জনতার ঢল এতটুকুও কমেনি । এমনকি বিকল্প পথ হিসেবে যাত্রীরা এখন বেছে নিয়েছে মুন্সীগঞ্জ জেলার টঙ্গীবাড়ী উপজেলার দীঘিড়পাড়ের নৌ-পথ কে ।
শুক্রবার (২১মে) সরোজমিনে গিয়ে দেখা গেছে মাওয়া ঘাটের বিকল্প পথ হিসাবে মানুষ ব্যবহার করছে টঙ্গীবাড়ী উপজেলার দিঘীড়পাড় নৌ-পথ কে । এই নৌ-পথ দিয়ে দক্ষিন অঞ্চলের বিভিন্ন জেলার মানুষ দীঘিড়পাড়ের নৌ-পথে ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায় যাতায়ত করছে। মুন্সীগঞ্জের দীঘিড়পাড়ের এই নৌ -পথে এখম মানুষের আসা যাওয়ার ঢল ।
স্থানীয়রা জানান, এবারে মতো কোন বছর এত যাত্রী দেখা যায় নাই । এই পথে মূলত বরিশাল বিভাগের সবগুলো জেলা, ফরিদপুর, মাদারীপুর, শরিয়তপুর, খুলনা, মংলা বন্দর, বাগেরহাট, গোপালগঞ্জ মানুষ যাতায়ত করছে। মাওয়া ঘাটে ভীড় থাকায় তারা বিকল্প পথ হিসেবে দীঘিড় পাড়ের ঘাটকে বেছে নিয়েছে।











