শ্রীনগরে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার 

শ্রীনগরে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার 

মুন্সীগঞ্জ প্রতিনিধি, প্রেসবাংলা২৪.কম: মুন্সিগঞ্জের শ্রীনগরে র‌্যাবের অভিযানে ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রয়ের নগদ অর্থ, ব্যবহৃত মোবাইল ও মোটর সাইকেলসহ ৩ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায় মোঃ রাজু  ওসমান গনি (২৬) উপজেলার ভাগ্যকুল গ্রামের রফিকুল ইসলামের ছেলে, সায়মন সিফাত (২২) উপজেলার কামারগাও মাঠপাড়া গ্রামের শাহ-আলম সারেং এর ছেলে,  নূর হোসেন (২৪) উপজেলার জুশুর গ্রামের ওয়াহেদ খানের ছেলে।
র‌্যাব জানায় বুধবার (১৯ মে)  রাত আনুমানিক পৌনে ১২ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে শ্রীনগর উপজেলার ভাগ্যকুল গ্রামস্থ রফিক ফকির এর বাড়ীর সামনে উক্ত মাদক ব্যবসায়ীরা মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের সময় র‌্যাব-১১ এর একটি আভিযানিক দল ঘটনাস্থল থেকে অভিযান চালিয়ে তাদের কাছ থেকে ১২১০ (এক হাজার দুইশত দশ) পিস ইয়াবা ট্যাবলেট,  নগদ ৮৩,০০০/- (তিরাশি হাজার) টাকা ও  ৭ টি মোবাইল ফোন এবং ১ টি মোটর সাইকেলসহ তাদের গ্রেফতার করেন।
মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবৎ পরস্পর যোগসাজসে মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর থানাসহ মুন্সীগঞ্জ জেলার বিভিন্ন স্থানে মাদক ব্যবসা চালিয়ে আসছে। তারা এলাকায় মাদক ব্যবসার সক্রিয় সদস্য বলে স্থানীয়দের নিকট হতে জানা যায়।
আটককৃত আসামীদের বিরুদ্ধে শ্রীনগর থানায় মাদকদ্রব্য আইনে মামলা রুজু করা হয়েছে।