নড়াইলে শতাধিক মামলা, তিন লক্ষাধিক টাকা জরিমানা

নড়াইলে শতাধিক মামলা, তিন লক্ষাধিক টাকা জরিমানা

ফরহাদ খান, নড়াইল, প্রেসবাংলা২৪.কম: লকডাউনের ছয়দিনে নড়াইল জেলা ট্রাফিক পুলিশ তিন লক্ষাধিক টাকা জরিমানা করেছে। মোটরসাইকেল, নসিমনসহ অবৈধ ৬০টি যানবাহন জব্দ করা হয়েছে। আর মামলা হয়েছে শতাধিক।
লকডাউন উপেক্ষা করে সড়কে চলাচলরত মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনের কাগজপত্র ঠিক না থাকায় যানবাহনগুলো জব্দ ও জরিমানা করা হয়।
এ উপলক্ষে আজও সকাল থেকেই বিভিন্ন সড়কে অভিযান পরিচালনা করেন পুলিশ কর্মকর্তারা।
এ সময় শহরের পুরাতন বাসটার্মিনাল চত্বরে উপস্থিত ছিলেন-নড়াইলের পুলিশ সুপার প্রবীর কুমার রায় পিপিএম (বার), অতিরিক্ত পুলিশ সুপার তানজিলা সিদ্দিকা, ডিবি পুলিশের ওসি সুকান্ত সাহাসহ ট্রাফিক বিভাগের কর্মকর্তারা।
পুলিশ সুপার প্রবীর কুমার রায় জানান, সড়ক পরিবহন আইন যথাযথ ভাবে বাস্তবায়নের লক্ষে ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করা হয়েছে। এছাড়া করোনা ভাইরাস প্রতিরোধে লকডাউন চলাকালে বিনাকারণে কেউ যেন ঘর থেকে বের না হন, সেদিকেও লক্ষ্য রাখা হচ্ছে।